ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ফেনীতে সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

ফেনীতে সড়ক দুর্ঘটনায় আবদুল্লাহ শাহজাহান (৪১) নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় ফেনী সদর উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সামাদ জানান, বুধবার সকাল সাড়ে ৯টায় আবদুল্লাহ শাহজাহান বাড়ি থেকে স্থানীয় বাজারে যাচ্ছিলেন। মহাসড়কের ওঠামাত্রই চট্টগ্রামের দিক থেকে আসা ঢাকামুখী একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন  তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ফেনী আধুনিক  সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: আবুল খায়ের মিয়াজী জানান, তাকে হাসপাতালে আনার আগেই মারা যায়।

ads
ads
ads

Our Facebook Page

↑